পেজ লোড হচ্ছে...
পেজ লোড হচ্ছে...
MISUN Academy-র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও সফলতার গল্প যা আপনাকে অনুপ্রাণিত করবে
“আল্লাহ তায়ালার অশেষ রহমত না থাকলে আজ আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। পথটা হয়তো খুব দীর্ঘ ছিল না কিন্তু সহজও ছিল না। এই পথচলায় মিসান একাডেমী ও পুরো সাপোর্ট টিম নীরবে পাশে থেকে সাহস দিয়েছে দিশা দিয়েছে আর নিজের ওপর বিশ্বাস করতে শিখিয়েছে।আজ আমি যে অবস্থানে দাঁড়িয়ে আছি সেটার পেছনে তাদের আন্তরিক চেষ্টা আর ভালোবাসা জড়িয়ে আছে। তাই এই অর্জন শুধু আমার একার নয় তাদেরও। হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা ও সম্মান তাদের প্রতি ধন্যবাদ❤️🩹❤ Mithun Sarkar Gfx Nur Debbroto Biswas Mallick Ajeful
”
“"৪মাসের জার্নিতে বেসিক থেকে এডভান্স কাজ শিখেছি. আগে তেমন কিছূই জানতাম না। এখন সোসাল মিডিয়া পোস্ট ইউটিউব থাম্বেল সহ বিভিন্ন ডিজাইন করতে পারি আলহামদুলিল্লাহ। সেই সাথে তাদের যে সাপোট টিম.নূর ভাই দেবব্রত ভাই আজেফুল ভাই. তারা খুব ই অসাধারন ভাবে সাপোর্ট দিয়ে থাকেন। এবং ৩বেলা সাপোট ক্লাস থাকে. ক্লাসগুলোতে অনেক কিছু শেখানো হয়। এর পাশাপাশি যখন সমস্যায় পরতাম নক করলে তারা হেল্প করত। মিঠুন ভাই অসাধারন একজন মানুষ. তার বুঝানোর ধরন খুবই ভালো। মিঠুন ভাই কে অনেক অনেক ধন্যবাদ। যারা ৬ তম ব্যাচে ভর্তি হয়েছেন তাদের জন্য শুভ কামনা। "
”
“আলহামদুলিল্লাহ 🤍 MISUN Academy সম্পর্কে যত বলবো ততই কম হয়ে যাবে পুরো কোর্স জুড়ে MISUN Academy সাপোর্ট সিস্টেম ছিল সত্যিই প্রশংসনীয়। মেন্টররা খুব ধৈর্য ধরে, সহজ ভাষায় এবং প্র্যাকটিক্যালভাবে শেখিয়েছেন, যার কারণে শেখাটা অনেক সহজ ও কার্যকর হয়েছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি— যারা গ্রাফিক ডিজাইন সেক্টরে ঢুকতে চান, তারা নিশ্চিন্তে এই একাডেমিতে ভর্তি হতে পারেন। এখানে ভালোভাবে শেখার সুযোগ আছে এবং গাইডলাইনও খুব ভালো। এই অর্জনের জন্য এবং সুন্দর টি-শার্ট গিফট দেওয়ার জন্য Mithun Sarkar Gfx Nur Debbroto Biswas Ajeful Mallick ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ছিলেন বলেই এতদূর পর্যন্ত আসতে পারছি আপনাদের কথা সারা জীবন মনে থাকবে। আবারো জানাই পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ 🙏👕
”
“"আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার বলা টা হচ্ছে প্রিয় টিউটর মিসান একাডেমীকেই নিয়ে! যারা একটা একাডেমীর ভিতরেই শুধু সীমাবদ্ধ না, যারা একটা গোছানো পরিবার! আসলে আমি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারি না তাই আন্তরিকভাবে দুঃখিত! তাই আমি লিখা লেখিতেই আমার আমার এই উৎফুল্ল মন্তব্য আপনাদের কাছে গভীর আগ্রহে শেয়ার করছি। তাই সবাইকে আমার এই পুরো মন্তব্যটি পড়ার জন্য অনোরোধ রাখছি! আসলে আমার বলার সূচনা টা হচ্ছে ঠিক ওখান থেকেই যখন আমি ডিজিটাল মার্কেটে যাত্রা করার একটা সঠিক নিশানা পাই। আগে আমি অনেক সেক্টর নিয়ে কাজ করেছিলাম ওখান থেকে যদি আমি একটা কথা বলি, যেমন: ই-কমার্স বিজনেস নিয়ে ইনভেস্টিগেশন করেছিলাম, কিন্তু ওটা করার আমার সাহস মোটেই ছিল না, যদিও অনেক টাকা আমি ব্যায় করে ফেলছিলাম কোর্সের পিছনে, যদিও আমি ই-কমার্স বিজনেস নিয়ে ভাবার আগে ফ্রিল্যান্সিং এর ব্যাপারে জানতাম কিন্তু আমার মনে একটা ভয়ই থাকতো, সেটা হচ্ছে, বাংলাদেশ থেকে ডিজাইন সেক্টরে বাংলাদেশ থেকে খুব কম মানুষই পারে সফল হতে কিন্তু ওটা ছিল আমার ভুল ধারণা, কারণ দেখা যায় কি মানুষ কোর্স করায় এটা করায় ওটা করায় কিন্তু পরিশেষে গিয়ে দেখা যায় একজন দক্ষ মেন্টরের অভাবে একজন মানুষের স্বপ্ন ভেঙ্গে যায়, কিন্তু ঠিক তার যে একটা বিপরীত ক্রিয়া আছে সেটা কম মানুষই জানে। মিঠুন ভাইয়ের সাথে আমার প্রথম কথা হয় ঠিক চার মাস আগে, ভাইয়ার ভিডিও গুলো দেখে আমি মনের মধ্যে একটা আস্তা পাই! ভাইয়ার সব কিছু দেখেই আমি পরে উদ্যোগ নিয়ে নিই যে, আমি ডিজাইন সেক্টর এ কিছু একটা করবো ইনশা-আল্লাহ। আলহামদুলিল্লাহ মিঠুন ভাইয়ার ভর্তি হওয়া কোর্সে ৪মাস অতিক্রম না করতেই সফলতার মুখ দেখেছি! আসলে ভাইয়ার কোর্স তো ভালো লেগেছেই লেগেছে ঠিক তার কোর্সে যে সকল মেন্টররা ছিলেন তারা আমাদের এমন ভাবে ফিডব্যাক বলেন, সাপোর্ট বলেন যাই বলেন না কেন এক কথায় নির্দ্বিধায়, নিরলস ভাবে আমাদের ২৪ঘন্টা আমাদের সাপোর্ট দিয়েছেন এবং সাপোর্ট দেয়ার জন্য রেডিও ছিলেন! যেমন আছে আমাদের নূর ভাই, দেবরত দাদা, আজিফুল ভাই তারা কখনোই আমাদের সাথে বিরক্তিকর ভাবে ব্যবহার কখনোই করেননি! তাই তাদের এই সাপোর্ট এবং মিঠুন দাদা'র ক্লাস গুলো আমাদের এতটুক পর্যন্ত আসতে আমাদের সাহায্য করেছে! তাই মিসান একাডেমি পুরো পরিবারের কাছে আমি সারাজীবন ঋনি! তাই আমি মিসান একাডেমিকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি! উপর ওয়ালা আপনাদের ভালো রাখুক!"
”
“"আসসালামু আলাইকুম। আমি Elias Bin Reaz. আমি MISUN Academy – Complete Graphic Design with Freelancing (Batch-5)–এর একজন স্টুডেন্ট। আজ আমি MISUN Academy–র এই কোর্সটি সম্পর্কে কিছু কথা শেয়ার করতে চাই। আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে আগ্রহী হন, তাহলে আশা করি এই লেখাটি আপনার জীবনে কাজে আসবে। আমি মূলত গ্রাফিক ডিজাইন শেখার জন্যই একটি পিসি কিনেছিলাম। এরপর দুইটি কোর্সও করেছিলাম। কিন্তু সত্যি বলতে, কোনো ফল পাইনি। না ঠিকমতো ক্লাস হতো, না অ্যাডভান্স লেভেলের কাজ শেখানো হতো। কিছু বেসিক বিষয় শিখিয়েই কোর্স শেষ করে দিত। এর ফলে কাজ না পেয়ে হতাশ হয়ে পড়ি। মাঝখানে কিছুদিন এডিটিং শিখে অল্প কিছু ক্লায়েন্টের কাজ করেছিলাম। এরপর মিথুন দাদার Mithun Sarkar ইউটিউব চ্যানেলের ভিডিও আমার সামনে আসতে শুরু করে। দাদার গ্রাফিক ডিজাইনের ভিডিও দেখতে দেখতে ধীরে ধীরে আমিও দাদার একজন ভক্ত হয়ে যাই। পরে দাদার সাথে কথা বলে MISUN Academy এর Batch-5 এ ভর্তি হই। কোর্স সম্পর্কে এক কথায় বললে — অসাধারণ। বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রয়োজনীয় সব কাজ এই কোর্সে শেখানো হয়। আর এই কোর্সের সবচেয়ে বড় সুবিধা হলো—এখানকার পরিবেশ। অন্য অনেক কোর্সে যেখানে স্যার বা মেন্টর হিসেবে দূরত্ব বজায় রেখে ক্লাস নেওয়া হয়, যেখানে মন খুলে কথা বলার সুযোগ থাকে না। কিন্তু এখানে পুরোপুরি ভিন্ন অভিজ্ঞতা। মিথুন দাদা সবাইকে নিজের ভাই-বোনের মতো ট্রিট করেন। ক্লাসগুলো খুব সহজ ভাষায় বোঝান। দাদার কাছে ক্লাস করলে কোনো বিষয়ই কঠিন মনে হয় না। সাপোর্টের কথা বললে — Gfx Nur bhai, Debbroto Biswas dada & Mallick Ajeful bhai — এই তিনজন নিয়মিত সাপোর্ট দিতেন। ইনবক্সে নক দিলে সঙ্গে সঙ্গেই সমস্যার সমাধান করে দিতেন। বিশেষ করে Gfx Nur bhai–এর কথা না বললেই নয়। ডিজাইনের ছোট ছোট বিষয়গুলোও তিনি এত সুন্দরভাবে বুঝিয়ে দিতেন যে কাজ শেখা আরও সহজ হয়ে যেত। সবশেষে একটাই কথা বলব— ৪ মাস সময় দিন। আপনার টাকা, সময় আর পরিশ্রম—কোনোটাই নষ্ট হবে না।"
”
“আমি নিজে গত ৪ মাস ধরে গ্রাফিক ডিজাইন শিখেছি, আমার শেখার জার্নিটা অনেক বেশি সহজ ও গুছানো হয়েছে তাদের জন্য। Misun Academy সব থেকে বড় শক্তি হলো তাদের সাপোটের সিস্টেম, যে কোনো সমস্যা হলে৷ সেটা ক্লাস বা প্যাক্টিসে, আমি সব সময়, সময় মতো তাদের সাপোটের পেয়েছি। ৩ বেলা সাপোটের বাহিরে তারা সব সময় হেল্প করেছে। যেটা একজন লার্নারের জন্য খুব ই গুরুত্বপূর্ণ। তাদের ক্লাসগুলো ছিল খুব ই ইনফরমেটিফ ও প্যাক্টিকাল বেইজ। তারা শুরু টুল দেখায়নি, বরং এটি কেন ব্যাবহার করব কোথায় বাবহার করব রিয়াল টাইম কাজের সাথে কিভাবে রিয়ালাইট করব, এ সব কিছু খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন।
”